স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরে লেডি গ্যাংয়ের প্রধান কান্তা বেগমকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে সদর থানা পুলিশ তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন। কান্তার নেতৃত্বে একটি শক্তিশালী চক্র শহরে নানা ছদ্মবেশে মানুষদের জিম্মি করে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ করে আসছে বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর ধরে গৌরারং ইউনিয়নের হোসেনপুর গ্রামের কান্তা বেগম কয়েকজন মেয়েসহ বিভিন্ন বয়সের পুরুষদের নিয়ে একটি গ্রুপ গড়ে তোলে। তারা শহরের বিভিন্ন বাসা ভাড়া নিয়ে অপকর্ম করে থাকে। এর মধ্যে ছিনতাই, চুরি, ডাকাতিসহ হানি ট্র্যাপে ফেলে মানুষের সর্বস্ব ছিনিয়ে নেয় তারা। সম্প্রতি এই চক্র দুই যুবককে হানি ট্র্যাপে ফেলে তাদের মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। তারা থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জ শহরের বনানীপাড়া আবাসিক এলাকায় অভিযান চালায়। এসময় কান্তা বেগম (৩৫) সহ তার সহযোগী শহরের হাছননগরের আলী হোসেনের মেয়ে সুবর্ণা আক্তার আঁখি (২৪) এবং জামালগঞ্জের লক্ষীপুরের আলহাদ মিয়ার মেয়ে জান্নাত আক্তার (১৯)-কে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও একটি ধারালো তলোয়ারও জব্দ করা হয়। সোমবার দুপুর আড়াইটার দিকে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, আমরা অভিযোগ পাবার পর অনুসন্ধান চালিয়ে কান্তা বেগমের নেতৃত্বে এই লেডি গ্যাংয়ের সন্ধান পাই। তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এই গ্যাংয়ের অন্য সদস্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।