পুসাবের ত্রয়োদশ কার্যনির্বাহী পর্ষদ গঠন: সভাপতি হাসনাত, সম্পাদক রবিউল

আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০১:১১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০১:১১:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের ত্রয়োদশ কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দ্বাদশ কার্যনির্বাহী কমিটির সভাপতি মানিক চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আবুল হাসনাত (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রবিউল আউয়াল (রাজশাহী বিশ্ববিদ্যালয়)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজিদ আমিন নাফিজ (চুয়েট), মো. কবির হোসেন (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ) ও হেলেনা আক্তার (শাবিপ্রবি)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা (ববি), আমিনুল ইসলাম অমি (জাককানইবি) এবং মাহমুদুল হাসান এবিন (হাবিপ্রবি)। এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে মো. রিপন মিয়া, সহ অর্থ সম্পাদক হিসেবে রুপম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. দোলন মিয়া, মো. এনামুল হক ইমন ও সোমা দেবনাথ, দপ্তর সম্পাদক হিসেবে মো. মনির হোসেন মানিক, উপ দপ্তর সম্পাদক হিসেবে জাকারিয়া শিকদার, প্রচার সম্পাদক হিসেবে রিফাত দানিয়াল, উপ প্রচার সম্পাদক হিসেবে সুলতানা রাজিয়া আশা, মেধাবৃত্তি ও পরীক্ষা সম্পাদক হিসেবে মো. আফতাব উদ্দিন, উপ মেধাবৃত্তি ও পরীক্ষা সম্পাদক হিসেবে অন্তর সরকার, ওয়েব ও আইটি সম্পাদক হিসেবে লিংকন পাল, উপ ওয়েব ও আইটি সম্পাদক হিসেবে নুসরাত জাহান শারমিন, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে জাহিদ আলম দুর্জয়, উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে শরিফুল আলম বিজয়, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে বিভা দেবনাথ স্বর্ণা, স্বেচ্ছাসেবক সম্পাদক হিসেবে যুবায়ের আহমদ, উপ স্বেচ্ছাসেবক সম্পাদক হিসেবে আজমল আরজু, ক্রীড়া সম্পাদক হিসেবে আলমগীর ভূঁইয়া সোহাগ, উপ ক্রীড়া সম্পাদক হিসেবে মো. নুরুল আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মেহেদী হাসান সৌরভ এবং উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মিনা আক্তার দায়িত্ব পেয়েছেন। এ কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ১৯ জনকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য ধরে রেখে শিক্ষা, মানবিক কার্যক্রম ও সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বিশ্বম্ভরপুরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এক যুগেরও বেশি সময় ধরে পুসাব বিশ্বম্ভরপুরের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বম্ভরপুরের স্থায়ী বাসিন্দা যারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ ও প্রকৌশল কলেজসমূহে অধ্যয়ন করছে তাদের দ্বারা সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। #

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com