স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে পড়ে তামিম আহমেদ(১৬) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছে।
শনিবার(৩০ মে) সকালে সাড়ে ১১টার উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে যায়।
নিখোঁজ তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা গলোয়া ইউনিয়নের মুজিবুর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে,সকালে ট্যাকেরঘাট থেকে ৫০-৬০ জনের একটি পর্যটকবাহী নৌকায় করে টাংগুয়ার হাওর রওনা দেয়। পথিমধ্যে শ্রীপুর বাজার এলাকায় হয়ে টাংগুয়ার হাওরে আসার সময় শ্রীপুর বাজার এলাকায় নৌকা থেকে পড়ে যায়। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন খবর পেয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।