দিরাইয়ে হাওর মানবিক সহায়তা কার্ড বিতরণ

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১০:৩১:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১০:৩১:৫৮ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত হাওর মানবিক সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মানবিক সহায়তা কার্ড বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার কৃষকদের হাতে সহায়তা কার্ড তুলে দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত হাওর মানবিক সহায়তা কার্ড প্রথম পর্যায়ে মাননীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী মহোদয় এর পরামর্শে করিমপুর ইউনিয়নে ৯৮৭ জন কৃষককে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকজনকে তিন হাজার টাকা ও ১৫ কেজি চাল দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক এ সহায়তা পাবেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com