ছাতক প্রতিনিধি :: ছাতক থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে সিলেট নগরীর শাহপরাণ থানা এলাকার মুক্তিরচর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছাতক শহর থেকে তাকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।