স্টাফ রিপোর্টার ::
ঈদুল আযহাকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চেয়ারম্যান নূরুল হক। এসময় উপস্থিত ছিলেন তদারকী অফিসার সদর উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা সুকুমার দাস। তিনি জানান, পরিবার প্রতি ১০ কেজি হারে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে। কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।
ইউপি চেয়ারম্যান নূরুল হক জানান, ইউনিয়নের ১০৬৬টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি হারে কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
বিতরণপর্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল ইসলাম, শফিকুল ইসলাম (১), শফিকুল ইসলাম (২), আবুল হোসেন, শাখাওয়াত হোসেন রাজীম, হাবিবুর রহমান, মহিলা সদস্যা জ্যোৎ¯œা বেগম, সুলতানা বেগম, শামসুন্নাহার প্রমুখ।