স্টাফ রিপোর্টার ::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষশ্রী ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৩ মে) লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ উদ্দিন তালুকদার। এ সময় ইউনিয়নের ৮৩৮ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা রায়হানা আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা সজিব কান্তি দাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সোহানুর রহমান, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট সেলিম মিয়া, ইউপি সদস্য মনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, ফরহাদ মিয়া, ছাদক আলী, সুমন ও মনির হোসেন। এছাড়া ইউপি সদস্যা আমিনা বেগম, বিউটি বেগম ও খুদেজা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মনোনীত প্রতিনিধি হিসেবে দিলোয়ার হোসেন ও মাছুমা বেগমও উপস্থিত ছিলেন।