স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। এতে সহযোগিতা করে সিআইপিআরবি ও ইউএনএফপিএ।
সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং ডা. পূজা সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. রফিকুল ইসলাম, মিডওয়াইফ ও সিআইপিআরবির জেলা সমন্বয়কারী রিনা আক্তার, মো. শাখাওয়াত হোসেন খান প্রমুখ।
আলোচনা সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলার কারণ, প্রতিরোধ, রোগী শনাক্তকরণ এবং চিকিৎসা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ সম্ভব।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি সিভিল সার্জনের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে।