জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে পৃথক মামলার ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মো. আল আমিন, এসআই মো. আশরাফুল আলম, এসআই উমর ফারুক, এএএসআই এখলাছুর রহমান, এএসআই কামাল উদ্দিন, এএসআই মাহাববুর রহমান চৌধুরী, এএসআই রাহাত খানসহ সঙ্গীয় পুলিশদল পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মামলার আসামি জুলফাস মিয়া (৩৫), পিতা- মো. ফিরোজ মিয়া, দোলন দেব (৩৮), পিতা- বিনয় দেব, সাং-ইকড়ছই, জগন্নাথপুর পৌরসভা, মো. আলাউদ্দিন (৫৫), পিতা- মৃত ইদ্রিস উল্লাহ, মো. হাসিম (৪২), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- ইকড়ছই, দুদু মিয়া (৫৮), পিতা- তারিক উল্লাহ, সাং- বাড়ি জগন্নাথপুর পৌরসভা, থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ, আফজল আহমদ (২৮), পিতা- মৃত গিয়াস উদ্দিন, সাং- লক্ষণসোম, থানা ছাতক, রুবেল আহমেদ (২৯), পিতা- আব্দুল খালিক, সাং- নূরপুর, থানা : জকিগঞ্জ জেলা সিলেটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।