সভাপতি অরুণ তালুকদার, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস, কোষাধ্যক্ষ রতীশ গোস্বামী নির্বাচিত

শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসবের সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৫৬:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
শুক্রবার সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব -১৪৩২ বাংলার পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম অধিবেশনে পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি সিদ্ধার্থ এষ বলাই এবং সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। সভা পরিচালনা করেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন কোষাধ্যক্ষ রতীশ গোস্বামী। পরে বিগত এক বছরে যারা প্রয়াত হয়েছেন তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর সাধারণ স¤পাদক স্বপন চন্দ্র সরকার স¤পাদকীয় রিপোর্ট পেশ করেন। অতঃপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দেবাংশু তালুকদার, বিমল বণিক, অ্যাড. গোরাঙ্গ পদ দাস, অ্যাড. রাধাকান্ত সূত্রধর, বিপ্রেশ রায় বাপ্পী, কলি তালুকদার আরতি, চন্দন কুমার দাস, স্বপন দেব, নিলেন্দু কর্মকার চন্দন, সুব্রত দাস, মণিকাঞ্চন দাস প্রমুখ। অতঃপর কিছু সংশোধন, সংযোজন, বিয়োজন সাপেক্ষে আয়-ব্যয়ের হিসাব সভায় সর্ব সম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়। অতঃপর পুনর্মিলনী সভার সভাপতি সিদ্ধার্থ এষ বলাই প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন এবং বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশন অর্থাৎ সাধারণ সভার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ১৪৩৩ বাংলা (২০২৭ইং) সনের হরিনাম সংকীর্তন উদযাপনের জন্য কমিটির সভাপতি ও সাধারণ স¤পাদকের নাম প্রস্তাবের আহ্বান জানান। এনিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে অরুণ তালুকদারকে সভাপতি, বিধান চন্দ্র দাসকে সাধারণ স¤পাদক ও রতীশ গোস্বামীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয় এবং নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য মত প্রকাশ করা হয়। নবনির্বাচিত সভাপতি, সাধারণ স¤পাদকও শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সংকীর্তন মহোৎসবে সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন। অতঃপর দ্বিতীয় অধিবেশনের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানব চৌধুরী, শুভব্রত বসু, সন্তোষ রায় সন্তো, জ্যোতিভূষণ রায় তালুকদার, চঞ্চল কুমার লোহ, শামিম রঞ্জন তালুকদার, পরিমল তালুকদার, স্বপন কুমার দাস, চয়ন দেব, বিভাস দেব, জয়ন্ত বণিক, সুদিন পাল, শংকর বণিক, লিটন দেব, রাহুল দে পাপলু, বিপ্লব তালুকদার, প্রসেনজিৎ নন্দী, সুকান্ত রায়, অনুপ রায় মলয়, নন্দন রায়, মন্টু রায়, সুমন নন্দী, পিনাক দাস, সুশেন দাস, দুলন পুরকায়স্থ, শ্যামল রায়, তরুণ বর্মণ, বিধান বণিক বাঁধন, সুষেন পাল, সত্যব্রত দাস অমর, চন্দন কুমার দাস, দিলীপ কুমার দে, অমিত চক্রবর্তী, শিবু পোদ্দার, শীতল শ্যাম, রাজন বণিক, বিধান দাস, টিটু চৌধুরী, রিপন বণিক, রাজগোবিন্দ চক্রবর্তী, তপন কর্মকার, মলি রায়, কাজল চন্দ প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com