শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৫০:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৫০:৫২ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: দেশে সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ ও নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে ছাতকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাতক শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রামিশাসহ দেশজুড়ে সংঘটিত সাত শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবি করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর হোসেন ও বাকের হোসেন। এছাড়া বাউবি ছাতক শাখার ক্যাপ্টেন মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, মোছা. আঁখি আক্তার, মোছা. বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা সায়েক, আদর আলী, শাহজাহান মিয়া, সজল ও সুমন মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, সম্প্রতি মিরপুর, সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক শিশুকে ধর্ষণের পর হত্যা করার ঘটনা জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এসব বর্বর ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অবিলম্বে শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বক্তারা অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com