স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের অসহায় ও দুঃস্থ লোকদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাথাপিছু ১০ কেজি করে চাল ৮৮৪ জনের মধ্যে বিতরণ করা হয়েছে। গত ২০ মে (বুধবার) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. মঈনুল হক, প্যানেল চেয়ারম্যান রইছ মিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা তামজিদা চৌধুরী, ইউপি সদস্য নাজিম উদ্দিন, আজিম উদ্দিন, নূরুল আমিন, অলিউর রহমান, মো. জিলানি, বাবুল মিয়া, সফর আলী, বাচ্চু মিয়া, ইউপি সদস্যা রূপতেরা বেগম, তহুরা বেগম, জবা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।