স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মোহাম্মদ নোয়াজ আলী (৯০) বার্ধক্যজনিত কারণে গত বুধবার রাত পৌনে ১১টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় মল্লিকপুর কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মল্লিকপুরস্থ কবরস্থানে দাফন স¤পন্ন করা হয়। নামাজে জানাজায় আইনজীবী, শিক্ষক, চাকরিজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মরহুমের পুত্র সাংবাদিক ফরিদ মিয়াসহ পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, সাংবাদিক ফরিদ মিয়ার পিতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, হাওর বাঁচাও আন্দোলন, জেলা খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।