জামালগঞ্জ প্রতিনিধি ::
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদে রাখবো স¤পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে জামালগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদের সভাপতিত্বে লিডার বিজয় সিং’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী।
বক্তারা বলেন, ফায়ার সার্ভিস শুধু অগ্নিকা- নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের জীবন ও স¤পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অগ্নিকা- প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার ফাইটার, বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।