‎পবিত্র ঈদুল আজহায় উত্তর ইউনিয়নবাসীকে মোবারক আলী তালুকদারের শুভেচ্ছা

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১২:২৩:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১২:২৫:৪৭ পূর্বাহ্ন
‎ ‎স্টাফ রিপোর্টার::
‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লম্বাবাঁক গ্রামের বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম করম আলী তালুকদারের সন্তান, সমাজসেবক-মোবারক আলী তালুকদার। ‎ ‎
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমাজে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে। ‎ ‎
তিনি উত্তর ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি পরিবারে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com