দিরাই প্রতিনিধি ::
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিরাই উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিরাণী দাস। একইসঙ্গে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফতাব আহমেদ। মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষকগণ জানান, এ স্বীকৃতি তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রীতিরাণী দাস ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আফতাব আহমেদ বলেন, কাজের স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত। এই অর্জন আগামী দিনের পথচলায় আমাদের আরও সাহস ও প্রেরণা যোগাবে। তারা উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন।