স্টাফ রিপোর্টার ::
সারাদেশে একযোগে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ মেলা আগামী বৃহ¯পতিবার পর্যন্ত চলবে।
এর অংশ হিসেবে সুনামগঞ্জেও জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সেবাগ্রহীতারা ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
আলোচনা সভা শেষে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার আগে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। পরে অতিথিগণ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।