স্টাফ রিপোর্টার ::
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জিসাস সুনামগঞ্জ জেলা সভাপতি মছিহুর রহমান রাসেল-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ ও দর্শন ধারণ করে পরিচালিত একটি সক্রিয় সাংস্কৃতিক সংগঠন। সারাদেশে সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের একত্রিত করতে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সচেতনতামূলক কার্যক্রমে সংগঠনটি কাজ করে থাকে।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহসভাপতি হাবিবুর রহমান, ডা. মো. ফারুক আহমেদ, তোফায়েল আহমদ, সৈয়দ গোলাম কিবরিয়া, সহ-সাধারণ স¤পাদক মাসুক মিয়া ও সাজু আহমেদ, সাংগঠনিক স¤পাদক আজাদুল ইসলাম আজাদ, অর্থ স¤পাদক আমিনুল ইসলাম, সহ-ক্রীড়া স¤পাদক বিদ্যুৎ আচার্য্য, ছাত্র বিষয়ক স¤পাদক নুর আহমদ, মহিলা ও শিশু বিষয়ক স¤পাদক ফাতেমা খানম, সহ-মহিলা ও শিশু বিষয়ক স¤পাদক ফিরোজা বেগম, ত্রাণ ও দুর্যোগ স¤পাদক আনছার উদ্দিন, সহ-ত্রাণ ও দুর্যোগ স¤পাদক সেলিম আহমদ, সমাজসেবা স¤পাদক মফিজু রহমান, সাংস্কৃতিক স¤পাদক বাউল সিরাজ মিয়া, সহ-আপ্যায়ন স¤পাদক কণ্ঠশিল্পী সফিক মিয়া, উন্নয়ন বিষয়ক স¤পাদক আ. কাইয়ুম, সহ-উন্নয়ন স¤পাদক আজিজুল হক, সদস্য কুদরত পাশা, নুরুল আমিন চৌধুরী, আমিনুল ইসলাম, অ্যাড. ফজলুর রহমান, নূর আহমদ লিমন, বিভাস দাস, তাসলিমা বেগম প্রমুখ।