স্টাফ রিপোর্টার :::
সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায় মসজিদের ক্যাশবাক্স চুরি, মন্দিরের ঘণ্টা চুরি ও ছিনতাইসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম রাফসান (২৫)। সে সুনামগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম রফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানাযায়, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিশেষ করে কয়েকটি মসজিদের ক্যাশবাক্স থেকে টাকা চুরি এবং একটি মন্দিরের ঘণ্টা চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
পুলিশ জানায়, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।