দিরাইয়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:৩১:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:৩১:৩০ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে দিরাইয়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। সংলাপ শেষে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ১১ দফা ঘোষণাপত্র প্রকাশ করা হয়। দিরাই পিএফজির পিস অ্যাম্বাসেডর আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল আহসান সৌরভ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা লক্ষী রানী তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিরাই উপজেলা আমীর ও পিস অ্যাম্বাসেডর আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম এবং কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবেনা আক্তার। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন দিরাই মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আতিকুর রহমান, শতানন্দ চক্রবর্তী, বায়তুল আতিক জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইব্রাহিম খলিল, দিরাই উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান, কানু শর্মা, অনুকূল চক্রবর্তী ও বশিষ্ট শর্মা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা। এছাড়া বক্তব্য দেন ছবি চৌধুরী, আলী আহমদ খান, সৈদুর রহমান তালুকদার, শাহ আলম, সুলতানা রাজিয়া, শাম্মি আক্তার, লিলি বেগম, হাফসা বেগম, প্রশান্ত সাগর দাস, রাহেলা বেগম, অঞ্জনা রায়, অপি রানী সরকার, আশরাফ উদ্দিন, নাজিয়া সরদার, শরিফ আহমদ, রিয়াজুল, ইউসুফ, মাহফুজ, লিপিকা বিশ্বাস, দূরপতি, সুস্মিতা, বাবলী, তাকমিনা, জয়শ্রী, ইব্রাহিম খলিল, সাইফুর ও মাহবুবাসহ অনেকে। বক্তারা বলেন, ধর্মীয়, জাতিগত ও রাজনৈতিক সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতির সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় নেতারা নিজ নিজ ধর্মের শান্তি ও সম্প্রীতির বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com