স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে বজ্রপাতে আঁখি (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আঁখি ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে খলায় থাকা ধান গুছাতে যায় আঁখি। এ সময় হঠাৎ বজ্রাঘাতে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন।