ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৯:২৬:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৯:২৬:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে ও জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) আয়োজিত এ ক্যা¤েপ বিভিন্ন এলাকা থেকে আসা মোট ৬৪ জন চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে বাছাইকৃত ১৬ জন অসচ্ছল ও দরিদ্র ছানি রোগীর চোখে বিনামূল্যে ছানি অপারেশন স¤পন্ন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম লেন্স সংযোজন করে সফলভাবে অপারেশন স¤পন্ন করেন। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় তারা ও তাদের স্বজনরা জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক দেশের বিভিন্ন স্থানের মতো সুনামগঞ্জের দরিদ্র চক্ষুরোগীদের বিনামূল্যে ছানি অপারেশন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের এ মানবিক উদ্যোগ গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য, জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মো. মশিউর রহমান এবং পরিচালক (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদার।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com