সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১২:১৫:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১২:১৫:৩৬ পূর্বাহ্ন
সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন হয়েছে। সিলেটে সার্বজনীন হনুমানজী ভক্ত সংঘের উদ্যোগে আয়োজিত “১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ ২০২৬” অনুষ্ঠানটি গভীর ভক্তি, শৃঙ্খলা ও আধ্যাত্মিক আবহের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে নিম্বার্ক আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক অপূর্ব ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিতি, শৃঙ্খলাবদ্ধ আসন গ্রহণ এবং মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, যা শুরু থেকেই এক পবিত্র ও সুশৃঙ্খল আবহ নিশ্চিত করে। অশোক কুমার রায় (সংস্থাপন দাস) ও অবন্তিকা দাস মন (প্রাণভক্ত সদস্য সেবক) এর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় মিশন, সিলেট-এর সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, অ্যাডভোকেট বিশ্বনাথ ঘোষ, শেখর চন্দ বোধ, অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য ও ড. শরদিন্দু ভট্টাচার্য। সভাপতি হিসেবে অ্যাডভোকেট এম. কে. দাশ (মনি) তার বক্তব্যে ভক্তি, ঐক্য ও মানবকল্যাণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের আধ্যাত্মিক আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সেবক-সেবিকাবৃন্দের মধ্যে অরুন্ধতী রায় দিঘি, বিলাস দেব, অমিত চক্রবর্তী, অ্যাডভোকেট এম. কে. দাশ (মনি), অসিত বৈশ্য ও ইলা বর্ধন ভক্তিমূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সকলকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করে। এরপর অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ১০৮ জন ভক্ত একত্রে সমবেত কণ্ঠে শ্রী হনুমান চালিশা পাঠ করেন। এই সমবেত পাঠে সৃষ্টি হয় এক গভীর আধ্যাত্মিক অনুভূতি, যা পুরো পরিবেশকে ভক্তি, শক্তি ও একাত্মতার বন্ধনে আবদ্ধ করে। এছাড়াও হনুমানজী ভক্ত সংঘের সকল সেবক সেবিকাবৃন্দের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা অনুষ্ঠানের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিশেষে বিশ্বমঙ্গল কামনায় সম্মিলিত প্রার্থনা এবং প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। -সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com