স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায় আবারও লন্ডন-এর বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লেবার পার্টি-এর প্রার্থী হিসেবে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। এর আগে ২০২৪ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো একজন বাঙালি হিসেবে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। অজন্তা দেব রায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় ও গৃহিণী রমা রানী দেবের জ্যেষ্ঠ কন্যা। পারিবারিক ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, দেশে থাকাকালে ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অজন্তা। মুরারি চাঁদ কলেজ-এ অধ্যয়নরত অবস্থায় তিনি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ¯œাতক ডিগ্রি অর্জনের পর ২০১১ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে সেখানে এমবিএ এবং পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশোনার পাশাপাশি মানবাধিকারকর্মী হিসেবে কাজ শুরু করেন অজন্তা। পরবর্তীতে তিনি লেবার পার্টির মূলধারার রাজনীতিতে সক্রিয় হন। শ্বেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ড এলাকায় দুই কাউন্সিলরের মৃত্যুতে ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। সর্বশেষ ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় জয়ী হয়ে আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালনের সুযোগ পেলেন। ব্যক্তিজীবনে অজন্তা দেব রায় দুই সন্তানের জননী। অজন্তার বাবা জ্যোতির্ময় দেব রায় বলেন, আমার মেয়ে আবারও কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। সে যেন সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে, সেজন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।