মমিনুল মউজদীন স্মৃতি ফুটবল লীগ সম্পন্ন

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪১:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের তেঘরিয়া মড়লহাটি যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত “মমিনুল মউজদীন স্মৃতি ফুটবল লীগ সিজন-৩”-এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় লামিয়া এফসিকে ১-০ গোলে পরাজিত করে আলভী এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া বিবির মোকাম সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। দলগুলো হলো- সিয়াম এফসি, আইয়ূব এফসি, লামিয়া এফসি ও আলভী এফসি। খেলা পরিচালনা করেন রুকন মিয়া, রেজা ও রুহিত। সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং মরমী কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান মমিনুল মউজদীনের স্মরণে এ লীগের আয়োজন করা হয়। আয়োজনের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আম্মার হোসেন, তানজিব হাসান সজীব ও আরমানুল ইসলাম বাপ্পী।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মমিনুল মউজদীনের অনুজপ্রতীম দেওয়ান গণিউল সালাদীন। বিশিষ্ট মুরব্বি ছমর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা কালেক্টরেটের নাজির ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রেজওয়ানুল হক রাজা, বিশিষ্ট ক্রীড়াবিদ জুনেল আহমদ রাজরান, মোহাম্মদ আম্মার হোসেন, পলক মিয়া, আব্দুল বাছিত, জেনু মিয়া, রেজাউল হোসেন, রানা, সৌরভ ও তাজু। খেলা শেষে অতিথিগণ চ্যা¤িপয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com