স্টাফ রিপোর্টার ::
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক ফলোআপ সভা বৃহ¯পতিবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পিস এম্বাসেডর মোর্শেদ মিয়ার সভাপতিত্বে এবং সমন্বয়কারী ফুলমালা ও ওয়াইপিএজি সদস্য সামছুল কবিরের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় প্রকল্পের সময়সীমা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পিএফজির কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। এ কার্যক্রম চলমান রাখার জন্য তারা দি হাঙ্গার প্রজেক্টের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তারা পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এর প্রভাব যেন এদেশে না পড়ে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক কোনো প্রচারণা যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন পিএফজি সদস্য ও পিস এম্বাসেডর আব্দুস সাত্তার, সিরাজ খন্দকার, স্বপ্না আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুল মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, নাছির উদ্দিন, জুবায়ের আহমদ জুলহাস, আজিজা খাতুন, মিনহাজ পারভিন, আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম, হুসাইন আহমদ, সংগীতা হাজং, রাবিয়া, অর্চনা দেবী ও সুফিয়া বেগমসহ অনেকে।
এদিকে বিকেলে সামছুল কবিরের সভাপতিত্বে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মেরাজুল ইসলাম, তারেক তালুকদার, মুস্তাকিম হাসান, ইমরান হোসেন, সান্ত¦না আক্তার, আফরোজা জামান, রতœা, মারিয়া আক্তার, সুইটি পাল, পাপিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আছমা আক্তার, মিনারা আক্তার, তাইবা আক্তার প্রমুখ।