জামালগঞ্জে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:৩৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:৩৭:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলায় ১ কেজি গাজাঁসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাজাবাজ গ্রাম থেকে এই গাজা ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জমির উদ্দিন (৫০)। সে উপজেলার ভীমখালী ইউনিয়নের রাজাবাজ গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। পুলিশ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজাবাজ গ্রামের জমির আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করা হয়। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com