স্টাফ রিপোর্টার ::
আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদের নেতৃত্বে সংগঠনের জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ সাধারণ শ্রমিক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মে দিবসের তাৎপর্য তুলে ধরেন।
লিফলেট বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মোমতাজুল হাসান আবেদ বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের বিদ্যমান শ্রমনীতিকে নতুন করে সাজানো এখন সময়ের দাবি। তিনি অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরির মানদ- নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ স¤পাদক লুৎফর রহমান দুলাল, সদর উপজেলা শাখার সভাপতি মো. হায়াত আলী সাগর, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, বৃহত্তর খেয়াঘাট ইউনিটের সভাপতি মো. আব্দুস শহীদ গাজী, জেলা পরিবহন শাখার সহ-সভাপতি মো. সাদিক হোসেন এবং পৌর শাখার সাধারণ স¤পাদক মো. শামস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে আগামী ১ মে মহান মে দিবসের সকল কর্মসূচি সফল করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সব শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।