ছাতকে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলায় একটি মাদ্রাসার এক ছাত্র গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই ছাত্রের নাম তানভীর আহমেদ আকিব (১৪)। সে কালারুকা ইউনিয়নের খারগাঁও হাফিজিয়া মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করত। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ তানভীর ছাতক সদর ইউনিয়নের রাতগাঁও গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে। তার মায়ের নাম রাবিয়া বেগম। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজের বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে বলে জানা গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি তানভীর আহমেদ আকিবের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে তার পিতা (০১৭৯৮-২৪৯১১৫) অথবা ভাইয়ের (০১৩২২-৬৩০৮৬১) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com