ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলায় পুলিশের অভিযানে ছিনতাইকারীর হেফাজত থেকে একটি ইজিবাইক উদ্ধার এবং এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিচালিত অভিযানে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. রাকিব মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বাজনামহল গ্রামের মো. আলা উদ্দিনের ছেলে।
এ ঘটনায় ছাতক থানায় মামলা নং ৩১(৪)২৬ দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।