স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান রোববার (২৬ এপ্রিল) সদর উপজেলার করচার হাওরে চলমান বোরো ধান কর্তন কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি মাঠে উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, ধান কাটার মৌসুমে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। জেলা প্রশাসক আবহাওয়া অধিদপ্তরের সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কথা উল্লেখ করে কৃষকদের দ্রুত পাকা ধান কেটে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেন।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে সময়মতো ফসল ঘরে তোলা অত্যন্ত জরুরি। এ সময় স্থানীয় কৃষকরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।