স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। মঙ্গলবার প্রথম দিনে জেলার ৪৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষায় অংশ নেয়নি ১৭০ জন পরীক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় এবার মোট পরীক্ষার্থী ১৪ হাজার ২৯৭ জন। এর মধ্যে প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ১২৭ জন। অনুপস্থিত ছিল ১৭০ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন জানান, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা স¤পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো পরীক্ষার্থী বা হল পরিদর্শক বহিষ্কারের ঘটনাও ঘটেনি। এদিকে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় মোট ৭০ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অংশ নেয় ৬৯ হাজার ৭১০ জন। অনুপস্থিত ছিল ৬৭৪ জন। সিলেট জেলার মোট পরীক্ষার্থী ছিলেন ২৮ হাজার ৬২৫ জন। এরমধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন ২৮ হাজার ৩৮৪ জন। অনুপস্থিত ছিলেন ২৪১ জন। কেন্দ্র ৯৪টি। হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ১২ হাজার ৩৯৫ জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন ১২ হাজার ২৫০ জন। অনুপস্থিত ১৪৫ জন। কেন্দ্র ৪৯টি। মৌলভীবাজারে মোট পরীক্ষার্থী ছিলেন ১৫ হাজার ৬৭ জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৯৪৯ জন। অনুপস্থিত ১১৮ জন। কেন্দ্র ৩৭টি।