এসএসসি’র পরীক্ষা কেন্দ্র এলাকায় অবস্থান করায় গ্রেফতার ২

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:৩৮:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:৩৮:২৪ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রশাসন কর্তৃক জারি ১৪৪ ধারা ভঙ্গ করার অভিযোগে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজে এসএসসির পরীক্ষা কেন্দ্র এলাকা থেকে মঙ্গলবার সকালে উপজেলার উকিলপাড়া এলাকার বাসিন্দা তারেক মনোয়ার (২০) ও থানা উন্নয়ন কেন্দ্র এলাকার বাসিন্দা হাদিউর রহমান (২০) নামের দুইজন তরুণকে আটক করেছে পুলিশ। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, ১৪৪ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্র এলাকায় অবস্থান করায় মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলা প্রথম পত্র বিষয়ের এসএসসি পরীক্ষা চলাকালীন এই দুইজনকে আটক করা হয়েছে। এই দুইজনকে ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে ওইদিন বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com