শহরে যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:২১:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:২১:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকার একটি আবাসিক ভবন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ঝুমন দাস (২৫)। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের নিতাই রায়ের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম বাজারস্থ ‘মদিনা ম্যানশন’ নামক ভবনের একটি কক্ষে ঝুমন দাস বসবাস করতেন। সোমবার রাতে কোনো এক সময় তিনি নিজ কক্ষে আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন আশেপাশের বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পায়। পরবর্তীতে রাত আনুমানিক ১টার দিকে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুমন দাসের নিথর দেহ উদ্ধার করে। এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, প্রাথমিক আলামতে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com