স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) সুপ্রাংশু দে দিলু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি।
সোমবার (২০ এপ্রিল) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, এসআই সুপ্রাংশু দে দিলুর অকাল প্রয়াণে আমরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, সুনামগঞ্জ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি কর্মজীবনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।