মধ্যনগর প্রতিনিধি ::
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র সমূহের হল প্রত্যবেক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে রবিবার দুপুর ১২টার দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর উপজেলা প্রশাসন এই আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমেদ, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদার প্রমুখ।