স্টাফ রিপোর্টার ::
হাওর সংস্কৃতির রাজধানী খ্যাত সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘গীতিকার মিলনমেলা’। সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতির আয়োজনে শনিবার (১৮ এপ্রিল) জেলা শহরের অভিজাত রেস্টুরেন্ট দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার গীতিকার ও বাউলদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজ বিরতির পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতির আহ্বায়ক গীতিকার নজরুল ইসলাম। সংগঠনের যুগ্ম আহ্বায়ক গীতিকার আলী আকবর ও সদস্য সচিব ছামির আহমেদের যৌথ পরিচালনায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাউল শাহজাহান সিরাজ, যুগ্ম আহ্বায়ক দিলোয়ার শাহ, আসাদ আলী, মিজানুর রহমান মিজান, আশরাফুল আলম, সাংবাদিক রাজু আহমেদ রমজান, গীতিকার ও বাউল আবুল কালাম, গীতিকার নুরুল আমিন চৌধুরী, গীতিকার ও বাউল শরিফুল ইসলামসহ অনেকে।
বক্তারা সুনামগঞ্জের লোকসংগীত, বাউল ঐতিহ্য ও গীতিকাব্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গীতিকারদের অধিকার রক্ষা, সৃজনশীল চর্চা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে লোকগানের ঐতিহ্য পৌঁছে দিতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন।
আলোচনা সভায় সাংগঠনিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে আয়োজকরা জানিয়েছেন। দিনব্যাপী মিলনমেলাটি গীতিকারদের মধ্যে পার¯পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।