ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৫৯:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৫৯:০১ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয় (সিসিসিএল) বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কো¤পানির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াহিদুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দিলীপ চন্দ্র মজুমদার এবং সহকারী শিক্ষক মোহাম্মদ ওয়াসিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারখানার সিবিএ বি-৮০ এর সাধারণ স¤পাদক শফি উদ্দিন, সহ-সভাপতি জাবেদ কাওসার, কোষাধ্যক্ষ আব্দুল কাদির, কারখানার বিভাগীয় প্রধান (প্রশাসন) রাজিব কুমার পাল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিনা ফেরদৌসী মুন্নী, সহকারী শিক্ষক হাসনা ইয়াসমিন, আরিফুর রহমান, আবু নাছের মোহাম্মদ কাওসার, নাসির উদ্দীন, জুনেদ আহমদ, নূরুল আম্বিয়া, মিনহাজ উদ্দিন, মোস্তাক আহমেদ, ফেরদৌসী আক্তার প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন সিসিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com