দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫৩:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫৩:৪৫ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ বলেছেন, শ্রম ঘামদিয়ে দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা। কৃষকদের কষ্টে ফলানো ফসলে দেশের খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। এ জন্য বর্তমান সরকারও কৃষকদের জমি আবাদে আরো উৎসাহিত করতে বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করছে। আগামী এক ফসলি জমিকে দুই ফসলি ও দুই ফসলি জমিকে ৩ ফসলি জমি আবাদ করতে হবে। যাতে ধান-সবজিসহ আরো বেশি ফসল উৎপাদন করা যায়। সবাই মিলে চেষ্টা করলে তা সহজে সম্ভব হবে। তিনি আরো বলেন, জগন্নাথপুরের প্রবাসীদের মধ্যে অনেকে নিজ জমি অন্যকে আবাদ করতে দিতে চান না, জমি বেদখল হওয়ার আশঙ্কায়। এখন আপনারা নির্ভয়ে জমি আবাদ করতে দিন। আপনারা জমি পতিত রাখেন বলেই দেশের কৃষিতে উৎপাদন কাক্সিক্ষত হচ্ছে না। আপনার জমি বেদখল হওয়ার কোন শঙ্কা নেই। সরকার আপনাদের পাশে আছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সুজাতুর রেজা ও কৃষক আংগুর মিয়া প্রমুখ। এ সময় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোল জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি শাহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা এমএ মুকিত, আবদুস সোবহান, লুৎফুর রহমান, আবুল হাশিম ডালিম, মির্জা নিকসন, রূপন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াসহ দলীয় নেতাকর্মী, কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫জি ধান বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com