স্টাফ রিপোর্টার ::
বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের মহিলা কলেজ রোডস্থ বাংলাদেশ শিশু একাডেমি কার্যালয়ে এ প্রতিযোগিতা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. হাফেজা ফেরদৌস লিপন, চিত্রশিল্পী স্বপন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম পলাশ ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক আফসা জেরিন প্রমুখ। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আজ পহেলা বৈশাখ বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।