স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে দি লিটল বার্ড একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা লেডিস ক্লাব সভাপতি ডা. ইসরাত নাহার লুবনা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ দাস।
দি লিটল বার্ড একাডেমীর সহকারী শিক্ষক স্বপন শর্ম্মার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি দিগেন্দ্র বর্মণ কলেজের প্রভাষক মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক নাহরীন খন্দকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, সাংবাদিক হাসান বশির, মুক্তা রানী শর্ম্মা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত দেবনাথ। পবিত্র কালাম থেকে পাঠ করেন শিক্ষার্থী নাহিয়ান রাফি, পবিত্র গীতা থেকে পাঠ করেন ¯িœগ্ধ বর্মণ।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।