পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:৪১:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৪১:১১ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে পুকুরে ডুবে আলেয়া বেগম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলেয়া ওই গ্রামের রুকু মিয়ার মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বসতঘরের বারান্দায় খেলার সময় আলেয়া সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com