জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:২০:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:২০:২৪ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের একটি অভিজাত রেস্টেুরেন্টের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মাওলানা জয়নাল আবেদীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় দাবা ফেডারেশনের সভাপতি খ্যাতিমান দাবারু শাহ মাহফুজুল করিম ও স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া। জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের মহাসচিব আহমেদ হোসাইন ছানুর সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল কাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক গোলাম সারোয়ার, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সুজাত আহমদ। এ সময় সাংবাদিক আবদুল ওয়াহিদ, আমিনুর রহমান জিলু, বিপ্লব দেবনাথ, মাহবুব হোসেন, নিকেশ বৈদ্য, বাবুল দাস, ডা. শাহিন আলম, সুজন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com