মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইউএনওর অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সামছুল ইসলাম প্রমুখ।