স্টাফ রিপোর্টার ::
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় হাছননগর এলাকায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওইদিন সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে অংশ নেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ।
পরে জেলা ইপিআই ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুনামগঞ্জ সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. ওয়াকল মাহমুদ, ইউনিসেফ-এর এমএনসি এ-এএইচ অফিসার ডা. তানভীর মাহমুদ, ইউনিসেফ-এর সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী ডা. পূজা সাহা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র অফিসার এস.এম. তরিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি এমদাদুল হক শাহজাহান, মো. দিলোয়ার হোসেন, মো. সেরুজ্জামান, মো. ফারুক মিয়া প্রমুখ।
আলোচনা সভার শুরুতে বিশ্ব স্বাস্থ্য দিবসে তাৎপর্য প্রজক্টেরের মাধ্যমে উপস্থাপনা করেন সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ মিথুন।