বজ্রপাতে ২ নারী আহত, গবাদিপশুর মৃত্যু

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ১০:০৪:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ১০:০৪:৩১ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে বজ্রপাতে মিনা রানী দাস (৪৮) ও শিল্পী রানী দাস (২০) নামে দুই নারী আহত হয়েছে। এছাড়া বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা চরনারচর ইউনিয়নে কামালপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই দুই নারী ঘরের বাইরে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে তারা আহত হন। এছাড়া বজ্রাঘাতে মাঠে থাকা দুইটি গরুর মৃত্যু হয়েছে। আহত দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com