দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দিরাই পৌরশহরের রাধানগর গ্রামের পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিএনপির একাধিক নেতৃবৃন্দ জানান, নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার ছিল পরিবেশ দূষণরোধে সারা দেশে বৃক্ষ রোপণ করা। আজ সে প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। তারা বলেন, ফ্যামিলি কার্ড, বৃক্ষ রোপণসহ বিএনপি সকল অঙ্গীকার পূরণে চেষ্টা করে যাবে।