স্বামীর হাতে স্ত্রী খুন

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৩৮:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৩৮:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে স্বামীর হাতে প্রবাসী স্ত্রীর নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার বিকেলে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আলেহা বেগম (৪২) দীর্ঘদিন ধরে পরিবার চালাতে কঠোর পরিশ্রম করে আসছিলেন। পারিবারিক দারিদ্র্য দূর করতে তিনি সৌদি আরবে প্রায় সাত বছর প্রবাস জীবন কাটান। দেশে ফিরে তিন মেয়ে ও দুই ছেলেকে মানুষ করার পাশাপাশি দুই মেয়ের বিয়ে দেন এবং এক ছেলেকে প্রবাসে পাঠান। স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেল প্রায় ৩টার দিকে কান্দিগাঁও গ্রামে জনৈক রফিকুল ইসলামের বাড়ির উঠানে স্বামী মোহাম্মদ আব্দুল আউয়াল (৫২) ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি আলেহা বেগমের পেট, বুক ও পিঠে একাধিকবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামী আব্দুল আউয়াল (৫২)কে রক্তমাখা ছুরিসহ আটক করেন। সে ওই গ্রামের আব্দুল করিম মুন্সীর পুত্র। পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকা- ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com