দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১২:৩৪:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:৩৪:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলায় ধানের চারা কাটা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী মছরব আলীর সাথে ধানের চারা কাটাকে কেন্দ্র করে দুপুরে বাগবিত-ার একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোষ্ঠীগত সংঘর্ষে জড়িয়ে পড়ে, যাতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত বিল্লাল মিয়াকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আহতদের সিলেট ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com