স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্রদের মাধ্যে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গত ১৪ মার্চ ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মইনুল হক।
ইউনিয়নের দুঃস্থ ৮৮৪ জন লোকের মধ্যে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা ইউপি সচিব তামজিদা বেগম, ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া, আজিম উদ্দিন, জিলানী, বাবুল মিয়া, রইছ মিয়া, নুরুল আমীন, নাজিম উদ্দিন, শফর আলী, অলিউর রহমান, ইউপি সদস্যা রূপতেরা বেগম, তহুরা বেগম, জবা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।